ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রবিবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ পিএলসি। কোম্পানিটির আজ ৩৮ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৬ হাজার ১২৪ বার হাতবদল হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ব্রাক ব্যাংক পিএলসি। কোম্পানিটির ২৩ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ২০ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রবি আজিয়াটা ১৭ কোটি ১৫ লাখ, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ১৫ কোটি ৪০ লাখ, এশিয়াটিক ল্যাবরেটরিজ ১৫ কোটি ১ লাখ, সায়হাম কটন ১৪ কোটি ৬২ লাখ, স্কয়ার ফার্মা ১৩ কোটি ৮৭ লাখ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ১২ কোটি ১৩ লাখ ও সামিট অ্যালায়েন্স পোর্ট ৯ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
বিজনেস আই/


















