ঢাকা, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ৪:৩৮ পূর্বাহ্ন

’বি’ ক্যাটাগরির ৪ শেয়ারে সবুজবাতি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে ’বি’ ক্যাটাগরির শেয়ার। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৪টি রয়েছে ’বি’ ক্যাটাগরির শেয়ার।

কোম্পানিগুলো হচ্ছে- সোনারগাঁও টেক্সটাইল, স্ট্যান্ডার্ড ব্যাংক, ইন্দো-বাংলা ফার্মা ও এবি ব্যাংক পিএলসি।

সোনারগাঁও টেক্সটাইল

সোনারগাঁও টেক্সটাইলের শেয়ার দর ৩ টাকা ১০ পয়সা বা  ৯.০১ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার তৃতীয়  স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৩৭ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৩৪ টাকা ৪০ পয়সা থেকে ৩৭ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ২০ টাকা ৭০ পয়সা থেকে ৫২ টাকা পরযন্ত লেনদেন হয়।

স্ট্যান্ডার্ড ব্যাংক

কোম্পানিটির ৩০ পয়সা বা ৫.৫৬ শতাংশ দর বেড়ে  তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৫ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৫ টাকা ৪০ পয়সা থেকে ৫ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৪ টাকা ৬০ পয়সা থেকে ৭ টাকা  ৯০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

ইন্দো-বাংলা ফার্মা

কোম্পানিটির ৭০পয়সা বা ৫.২২ শতাংশ দর বেড়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ১৪ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ১৩ টাকা ৪০ পয়সা থেকে ১৪ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৮ টাকা ৫০ পয়সা থেকে  ১৫ টাকা ৬০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

এবি ব্যাংক

কোম্পানিটির ৩০ পয়সা বা ৪.৭৬ শতাংশ দর বেড়ে তালিকার ৬ষ্ঠ  স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৬ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৬ টাকা ১০ পয়সা থেকে ৬ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৩ টাকা ৪০ পয়সা থেকে ৮ টাকা ২০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ