মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে গিয়ে বাধার মুখে পড়েছেন জাতীয় পার্টির (জাপা) নেতাকর্মীরা। সেখানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা তাদের দেখে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিনগত রাত ২টার দিকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে। পরে জাতীয় পার্টির নেতাকর্মীরা শ্রদ্ধাঞ্জলি অর্পণ না করেই সেখান থেকে চলে যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফুলের তোড়া হাতে জাতীয় পার্টির কয়েকজন নেতাকর্মী শহীদ মিনারে প্রবেশ করেন। তবে সেখানে দলটির কেন্দ্রীয় কোনো পরিচিত নেতাকে দেখা যায়নি। পুষ্পস্তবক অর্পণের পর জাতীয় পার্টির ব্যানার দেখে এনসিপির নেতাকর্মীরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে শুরু করেন। একপর্যায়ে জাতীয় পার্টির ব্যানার ও ফুলের তোড়া কেড়ে নেওয়া হয়।