পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আল-হাজ্ব টেক্সটাইল বিএমআরই প্রকল্পের জন্য বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি ৭ কোটি ৮০ লাখ টাকা বিনিয়োগ করবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, বস্ত্র খাতের আল-হাজ্ব টেক্সটাইল ১৯৮৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা ও পরিশোধিত মূলধন ২২ কোটি ২৯ লাখ টাকা।
কোম্পানিটির মোট শেয়ার রয়েছে ২ কোটি ২২ লাখ ৯৮ হাজার ৫৪৯টি।
বিজনেস আই/