পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) কোম্পানিটির নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করেছে।
কোম্পানিগুলো হচ্ছে- কাশেম ইন্ডাস্ট্রিজ ও মেঘনা ইন্স্যুরেন্স লিমিটেড।
সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে
সূত্র জানায়, কাশেম ইন্ডাস্ট্রিজ নাম সংশোধন করে কাশেম ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর পরিবর্তে কাশেম ইন্ডাস্ট্রিজ পিএলসি করা হয়েছে।
অন্যাদিকে মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের নাম পরিবর্তন করে মেঘনা ইন্স্যুরেন্স পিএলসি করা হয়েছে।
রবিবার (২২ ফেব্রুয়ারি) থেকে কোম্পানিটি নতুন নামে লেনদেন করবে ডিএসইতে। নাম পরিবর্তন ছাড়া অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।
বিজনেস আই/