সিটি ব্রোকারেজ লিমিটেড এবং প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড এর মধ্যে একটি প্যানেল ব্রোকার চুক্তি সই হয়েছে। এই চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠান দুইটি আনুষ্ঠানিকভাবে কৌশলগত অংশীদারিত্বে আবদ্ধ হয়েছে।
জানা গেছে, এই চুক্তির ফলে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের গ্রাহকরা সিটি ব্রোকারেজ লিমিটেডের মাধ্যমে নির্বিঘ্নে শেয়ার লেনদেন সম্পাদন করতে পারবেন। পাশাপাশি তারা সিটি ব্রোকারেজের অত্যাধুনিক মোবাইল ট্রেডিং অ্যাপ ‘সিটি ইনফিনিটি’-এর সুবিধা উপভোগ করতে পারবেন, যার মাধ্যমে ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ-এ সহজ ও ঝামেলামুক্ত লেনদেন করা সম্ভব হবে।
চুক্তিপত্রে সই করেন সিটি ব্রোকারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম. আফফান ইউসুফ এবং প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ এম. ওমর তাইয়্যব।
এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রেস বিজ্ঞপ্তি



















