পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজের উদ্যোক্তা পরিচালক শেয়ার কেনার ঘোষণা দিয়েছে। কোম্পানির চেয়ারম্যান এবং উদ্যোক্তা পরিচালক আজিজ মোহাম্মদ ভাই ১ কোটি শেয়ার কিনবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানির চেয়ারম্যান আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ব্লক মার্কেটে উল্লেখিত পরিমাণ শেয়ার কিনতে পারবে।
উল্লেখ্য, অলিম্পিকের মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৩২.৩৮ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২১.৯০ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে ৩২.৮৩ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে ১২.৮৯ শতাংশ শেয়ার আছে।
বিজনেস আই/



















