আগের দিনের মত রোজার প্রথম কর্মদিবস বৃহস্পতিবারও ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩১৩ কোম্পানির দরপতন হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে বড় ব্যবধানে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার ডিএসইতে ৫৫৯ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ৩৭৫ কোটি ৭৮ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৯৩৫ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
সপ্তাহের শেষ কর্মদিবসে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৫৩.২০ পয়েন্ট কমে ৫ হাজার ৪৬৫ পয়েন্টে অবস্থান করছে।
অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ১২ পয়েন্ট কমে ২ হাজার ৯৭ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ১০ পয়েন্ট কমেছে।
আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৬টির, দর কমেছে ৩১৩টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৩৩টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ৭৯ পয়েন্ট কমেছে। সিএসইতে ১৩ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
বিজনেস আই/