ঢাকা, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৪:৪৫ পূর্বাহ্ন

রমজানে নতুন সূচিতে মেট্রোরেল, ইফতারের জন্য যা রাখা যাবে সঙ্গে

রমজান উপলক্ষে মেট্রোরেল চলাচলে বিশেষ সময়সূচি ঘোষণা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া এ সময়সূচি ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত কার্যকর থাকবে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন সূচি অনুযায়ী, উত্তরা উত্তর থেকে মতিঝিলগামী প্রথম ট্রেন ছাড়বে সকাল সাড়ে ৬টায়। শেষ ট্রেন ছাড়বে রাত সাড়ে ৯টায়। মতিঝিল থেকে উত্তরা উত্তরমুখী প্রথম ট্রেন সকাল ৭টা ১৫ মিনিটে ও শেষ ট্রেন রাত ১০টা ১০ মিনিটে ছেড়ে যাবে।

এদিকে, রোজাদার যাত্রীদের কথা বিবেচনায় ইফতারের সময় পানি বহনের সুযোগ রাখা হয়েছে। প্রত্যেক যাত্রী সর্বোচ্চ ২৫০ মিলিলিটার পানির বোতল সঙ্গে রাখতে পারবেন। তবে, পানি যাতে পড়ে না যায়, সে বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। ব্যবহৃত বোতল নির্ধারিত ডাস্টবিনে ফেলতে নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ।

শুক্রবার, শনিবার ও অন্যান্য সরকারি ছুটির দিনের সময়সূচি অপরিবর্তিত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ