ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার ৩১৩টি কোম্পানির দরপতন হয়েছে। এদিন সবচেয়ে বেশি দরপতন হয়েছে ফার্স্ট ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ শেয়ারটির দর ৩০ পয়সা বা ৬ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৪ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে জিএসপি ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। এদিন শেয়ারটি সর্বশেষ ৩ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। আজ শেয়ারটির দর ৩০ পয়সা বা ১০ শতাংশ কমেছে।
দরপতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সুহৃদ ইন্ডাস্ট্রিজ ৮.৯৫ শতাংশ, ন্যাশনাল ব্যাংক ৮.৬২ শতাংশ শতাংশ,এপোলো ইস্পাত ৮.৩৩ শতাংশ, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ৮.৩৩ শতাংশ, বিআইএফসি ৭.৬৯ শতাংশ, তুংহাই নিটিং ৭.৬৯ শতাংশ ও ফনিক্স ফাইন্যান্সের ৭.৫ শতাংশ দর কমেছে।
বিজনেস আই/