পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মুন্নু সিরামিকস ও মুন্নু এগ্রোর নতুন চেয়ারম্যান নির্বাচন করা হয়েছে। কোম্পানি দুইটির পরিচালনা পর্ষদ চেয়ারম্যান হিসেবে মইনুল ইসলাম-কে নির্বাচিত করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে
সূত্র জানায়, ’বি’ ক্যাটাগরির মুন্নু সিরামিকস ১৯৮৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন রয়েছে ৩৭ কোটি ৭২ লাখ টাকা।
অন্যদিকে ‘বি’ ক্যাটাগরির মুন্নু এগ্রো ১৯৮২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন রয়েছে ৪ কোটি ৪০ লাখ টাকা।
বিজনেস আই/