ঢাকা, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৮:৫৪ অপরাহ্ন

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী পদে আমিনুর রহমানের নিয়োগ অনুমোদন

পুঁজিবাজারে তালিকাভুক্ত নন-লাইফ বীমা প্রতিষ্ঠান কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স পিএলসি’র মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে মো. আমিনুর রহমানের নিয়োগ অনুমোদন দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। সোমবার (১৬ ফেব্রুয়ারি) কর্তৃপক্ষের স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনে এই অনুমোদন প্রদান করা হয়।

২৯ জানুয়ারি ২০২৬ থেকে ৭ আগস্ট ২০২৮ পর্যন্ত মোট ৩ বছরের জন্য এই নিয়োগ অনুমোদন দেয়া হয়েছে। চুক্তিপত্র অনুযায়ী তিনি মাসিক বেতন-ভাতা এবং চুক্তিপত্রে বর্ণিত অন্যান্য সুবিধাদি প্রাপ্ত হবেন।

আমিনুর রহমান এর আগে সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও মার্কেন্টাইল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। দর্শনে স্নাতকোত্তর ডিগ্রী অর্জনের পর ১৯৮৮ সালের আগস্টে রিলায়েন্স ইন্স্যুরেন্সে তিনি বীমা পেশায় কর্মজীবন শুরু করেন। পরে প্রাইম ইন্স্যুরেন্স ও কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সে কাজ করেছেন।

পঞ্চগড় জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন মো. আমিনুর রহমান। মরহুম নেছার উদ্দিন আহমেদ তার পিতা। মাতার নাম মোসাম্মৎ অমিরন নেছা।
বিজনেস আই/এসডি

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ