ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে স্কয়ার ফার্মা পিএলসি। কোম্পানিটির আজ ৩৬ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ২ হাজার ৫০৮ বার হাতবদল হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ। কোম্পানিটির ৩২ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ঢাকা ব্যাংক ২৩ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সিটি ব্যাংক ২৩ কোটি ৪৯ লাখ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ২১ কোটি ৮৫ লাখ, মুন্নু ফেব্রিক্স ২০ কোটি ৮৮ লাখ, ওরিয়ন ইনফিউশন ১৯ কোটি ৯৭ লাখ, ব্রাক ব্যাংক ১৮ কোটি ১৩ লাখ, আনোয়ার গ্যালভানাইজিং ১৬ কোটি ৮০ লাখ ও কে অ্যান্ড কিউ ১৫ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
বিজনেস আই/


















