সাউথইস্ট ব্যাংক পিএলসি, যুক্তরাষ্ট্রের বৃহত্তম ব্যাংক জে.পি. মরগান চেজ ব্যাংক, এন.এ.-এর “দ্য ২০২৫ ইউ.এস, ডলার ক্লিয়ারিং এলিট কোয়ালিটি রিকগনিশন অ্যাওয়ার্ড ফর আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট অব বেস্ট-ইন-ক্লাস” পুরস্কার অর্জন করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথইস্ট ব্যাংক পিএলসি,-এর চেয়ারম্যান জনাব এম. এ. কাশেম।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মো. খালিদ মাহমুদ খান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, বিভাগীয় প্রধানগণ এবং ব্যাংকের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সাউথইস্ট ব্যাংক পিএলসি,-এর চেয়ারম্যান জনাব এম. এ. কাশেম জে.পি. মরগান চেজ ব্যাংক এন.এ.-এর বাংলাদেশ প্রতিনিধি কার্যালয়ের এক্সিকিউটিভ ডিরেক্টর ও হেড অব ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশনস, ট্রেজারি সার্ভিস, জনাব সাজ্জাদ আনামের কাছ থেকে পুরস্কারটি গ্রহণ করেন।
এম টি ১০৩ লেনদেন প্রক্রিয়াকরণে ৯৯.৭১% স্ট্রেইট ধ্রু প্রসেসিং (এসটিপি) হার বজায় রেখে সাউথইস্ট ব্যাংক পিএলসি.-জে.পি. মরগানের কঠোর এসটিপি পারফরম্যান্স মানদণ্ড অতিক্রম করেছে। এই অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ জে.পি. মরগান সাউথইস্ট ব্যাংক পিএলসি, ‘কে উক্ত পুরস্কারে ভূষিত করে।
বিজনেস আই/এসডি



















