ঢাকা, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ২:৪২ পূর্বাহ্ন

লেনদেনের শীর্ষস্থান স্কয়ার ফার্মার দখলে

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে স্কয়ার ফার্মা পিএলসি। কোম্পানিটির আজ ৪৫ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৩ হাজার ৬০৪ বার হাতবদল হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে এসিআই পিএলসি। কোম্পানিটির ৩৪ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিটি ব্যাংক ৩১ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ঢাকা ব্যাংক ২৫ কোটি ৫০ লাখ, ব্রাক ব্যাংক ২৩ কোটি ৮০ লাখ, আনোয়ার গ্যালভানাইজিং ২২ কোটি ১ লাখ, সামিট অ্যালায়েন্স পোর্ট ২১ কোটি ৮ লাখ, মুন্নু ফেব্রিক্স ২০ কোটি ৭৭ লাখ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ১৯ কোটি ৭৫ লাখ ও কে অ্যান্ড কিউ ১৯ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ