মিড-সাইজ (২৫০সিসি–৭৫০সিসি) মোটরসাইকেল সেগমেন্টের বিশ্বের শীর্ষস্থানীয় ব্র্যান্ড রয়েল এনফিল্ড বাংলাদেশে তাদের কার্যক্রমের প্রথম বর্ষপূর্তি উদ্যাপন করেছে নতুন Classic 350 ও Meteor 350 শুভ উন্মোচনের মাধ্যমে। এর মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি দেশের বাজার ও ক্রমবর্ধমান রাইডার কমিউনিটির প্রতি তাদের দীর্ঘমেয়াদি অঙ্গীকার আবারও পুনর্ব্যক্ত করলো।
এই মাইলফলকটি আরও স্মরণীয় করে রাখতে রয়েল এনফিল্ড শুধুমাত্র বাংলাদেশের জন্য একটি লিমিটেড-রান Classic 350 লঞ্চ করলো। বাংলাদেশের বিস্তৃত ভূ-প্রকৃতি ও আইকনিক স্থাপনা থেকে অনুপ্রাণিত হয়ে উল্লেখিত মডেল-এর কালারগুলোর নাম করণ করা হয়েছে, যেমন, ঢাকা এ্যাম্বার, কুমিল্লা ব্ল্যাক, রাজশাহী রেড এবং সুন্দরবন গ্রিন। প্রতিটি ভ্যারিয়েন্ট নিজস্ব বৈশিষ্ট্য বহন করলেও Classic 350-এর চিরায়ত নকশা, কারুকার্য এবং রয়েল এনফিল্ড-এর ইউনিক ডিএনএ-কে অটুট রেখেছে।
এই প্রতিষ্ঠাবার্ষিকীতে Classic-এর পাশাপাশি উন্মোচন করা হয়েছে Meteor 350, যা এই ব্র্যান্ডের আধুনিক ক্রাফটেড মডেল। আরামদায়ক রাইডিং পজিশন, রিডিফাইন্ড পারফরম্যান্স এন্ড কন্ট্যাম্পোরারি স্টাইলিং-এর সমন্বয়ে Meteor 350 বাংলাদেশের বাজারে এসেছে চারটি ভ্যারিয়েন্টে, ফায়ার বল, স্টেলার, অ্যারোরা এবং সুপারনোভা আর এগুলো পাওয়া যাবে সাতটি আকর্ষণীয় রঙে। রাইডিং পারফরম্যান্স এর ওয়াইড স্পেক্ট্রাম নিয়ে যারা পছন্দ করে, তাদের ও ব্যক্তিত্বের সঙ্গে সামঞ্জস্য রেখেই তৈরি করা হয়েছে Meteor 350.
Classic 350 এবং Meteor 350, উভয় মডেলেই রয়েছে Royal Enfield-এর নির্ভরযোগ্য J-series 350cc ইঞ্জিন, যা স্মুথ পারফরম্যান্স, রিডিফাইন্ড রাইড কোয়ালিটি, এবং দৈনন্দিন ব্যবহারের স্বাচ্ছন্দ্যের জন্য সুপরিচিত। শহুরের মধ্যে কিংবা দীর্ঘ দূরত্বের ভ্রমণ- এই দুই ক্ষেত্রেই মোটরসাইকেলগুলো সমানভাবে কার্য্যকর।
বিশ্বব্যাপী রয়েল এনফিল্ড সহজলভ্যতা, গুণগতমান এবং টেকসই প্রবৃদ্ধির ওপর অধিক গুরুত্বারোপ করছে। নব উন্মোচিত এই মোটরসাইকেলগুলো বাংলাদেশের স্থানীয় ফ্যাক্ট্যরি থেকেই বাজারজাত করা হবে, যা বাংলাদেশে Royal Enfield-এর উপস্থিতি ও কার্যক্রমকে আরও শক্তিশালী করবে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রয়েল এনফিল্ড মোটরসাইকেলের বাংলাদেশে অনুমোদিত পরিবেশক ইফাদ মোটরস-এর ভাইস চেয়ারম্যান জনাব তাসকিন আহমেদ বলেন,
“বাংলাদেশে এক বছর পূর্ণ করা আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। রাইডার ও উৎসাহীদের অভূতপূর্ব সাড়া ব্র্যান্ডটিকে আরও উজ্জীবিত করেছে। Classic 350-এর এ্নিভার্সারি এডিশন এবং এক্সটেন্ডেড Meteor 350 লাইন-আপ দেশের ক্রমবর্ধমান রাইডিং কালচার-কে আরও সমৃদ্ধ্য করার পাশাপাশি পিউর মোটরসাইক্লিং এক্সপ্রেরিয়েন্স-এর মাধ্যমে আমাদের অঙ্গীকারকে আরও দৃঢ়ভাবে তুলে ধরেছে।”
উল্ল্যেখ্য যে, ইফাদ মোটরস, বাংলাদেশে রয়েল এনফিল্ড মোটরসাইকেলের অনুমোদিত একমাত্র পরিবেশক। স্থানীয় উৎপাদন সুবিধা এবং সম্প্রসারিত বিক্রয় ও বিক্রয়োত্তর সেবা নেটওয়ার্ক-এর মাধ্যমে প্রতিষ্ঠানটি গ্রাহকদের উন্নত সেবা প্রদান করে যাচ্ছে। পাশাপাশি, ইফাদ রাইডারদের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে, যা দেশের মোটরসাইকেলপ্রেমীদের একটি শক্তিশালী কমিউনিটি গড়ে তুলতে সহায়তা করছে।
এই নতুন মডেল উন্মোচনের মাধ্যমে রয়েল এনফিল্ড বাংলাদেশে তাদের যাত্রা আরও শক্তিশালী করছে, আর “পিউর মটরসাইক্লিং” দর্শনের প্রতি অটল থেকে বাংলাদেশের ঐতিহ্য ও রাইডারদের আকাঙ্ক্ষাকে আরও সুন্দরভাবে উদ্যাপন করছে।
উন্মোচন অনুষ্ঠানে ইফাদ গ্রুপের সম্মানিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানবৃন্দ, গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর, বিভিন্ন কর্পোরেট হাউস ও ব্যাংকের আমন্ত্রিত অতিথিবৃন্দ, বাইকিং কমিউনিটির সদস্যগন এবং রয়েল এনফিল্ড-এর রাইডাররা উপস্থিত ছিলেন।
বিজনেস আই/এসডি


















