ঢাকা, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ২:০১ পূর্বাহ্ন

মূলধন সংগ্রহে সম্মতি পেয়েছে পাওয়ার গ্রীড

পুঁজিবাজারে তালিকাভুক্ত পাওয়ার গ্রীড বাংলাদেশ পিএলসি মূলধন সংগ্রহের সম্মতি পেয়েছে। কোম্পানিটি ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে মূলধন সংগ্রহের সম্মতি পেয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি ১৩২ কোটি  ৪২ লাখ ৯৪ হাজার ৭৬৪টি প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে। এর মাধ্যমে কোম্পানিটি ১ হাজার ৩২৪ কোটি ২৯ লাখ ৪৭ হাজার ৬৪০  টাকার সংগ্রহ করবে।

পাওয়ার গ্রীড জ্বালানি-বিদ্যুৎ মন্ত্রণালয়ের পক্ষে শেয়ার ইস্যু করবে।

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ