ঢাকা, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৪:৩৫ পূর্বাহ্ন

মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী ২৫ ও প্রতিমন্ত্রী ২৪

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল ঘোষণার পর আজ গঠিত হতে যাচ্ছে নতুন মন্ত্রিসভা। পূর্ণমন্ত্রী ও প্রতিমন্ত্রী মিলিয়ে মোট ৪৯ সদস্যের এই বিশাল বহর আজ মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ গ্রহণ করবে। প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন তাদের শপথ বাক্য পাঠ করাবেন।

মন্ত্রিপরিষদ বিভাগ ও সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে যে, এবারের মন্ত্রিসভায় ২৫ জন পূর্ণমন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

২৫ জন পূর্ণমন্ত্রীর তালিকায় রয়েছেন: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির শীর্ষ ও প্রভাবশালী নেতারা পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পাচ্ছেন। তারা হলেন: মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, হাফিজ উদ্দিন আহমেদ, এজেড এম জাহিদ হোসেন, খলিলুর রহমান (টেকনোক্র্যাট), আবদুল আউয়াল মিন্টু, শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, মিজানুর রহমান মিনু, খন্দকার আবদুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, জহির উদ্দিন স্বপন, আমিনুর রশিদ (টেকনোক্র্যাট), আফরোজা খানম রিতা, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, আসাদুল হাবীব দুলু, মো. আসাদুজ্জামান, জাকারিয়া তাহের সুমন, দিপন দেওয়ান, আ ন ম এহসানুল হক মিলন, সরদার সাখাওয়াত হোসেন বকুল, ফরিদ মাহবুব আনাম এবং শেখ রবিউল আলম।

প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাচ্ছেন যে ২৪ জন: তরুণ ও মাঠপর্যায়ের নেতৃত্বকে গুরুত্ব দিয়ে ২৪ সদস্যের এই তালিকায় রয়েছেন: এম রাশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, শরীফুল আলম, ফরহাদ হোসেন আজাদ, শামা ওবায়েদ, সুলতান সালাহউদ্দিন টুকু, ব্যারিস্টার কায়সার কামাল, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশিদ হাবিব, রাজিব আহসান, আজিজুল বারী হেলাল, মীর শাহে আলম, জোনায়েদ সাকি, ইশরাক হোসেন, ফারজানা শারমিন পুতুল, ফরিদুল ইসলাম, নুরুল হক নুর, ইয়াসের খান চৌধুরী, এম ইকবাল হোসেন, এম এ মুহিত, আহমেদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ, আলী নেওয়াজ খৈয়াম এবং আমিনুল হক (টেকনোক্র্যাট)

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আজ বিকেলের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে নবনির্বাচিত সংসদ সদস্য ছাড়াও দেশি-বিদেশি বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে। শপথ গ্রহণ শেষে প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের দপ্তর বণ্টন করা হবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ