ঢাকা, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৪:৩৬ পূর্বাহ্ন

’বি’ ক্যাটাগরির ৫ শেয়ারে সবুজবাতি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে ’বি’ ক্যাটাগরির শেয়ার। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৫টি রয়েছে ’বি’ ক্যাটাগরির শেয়ার।

কোম্পানিগুলো হচ্ছে- এবি ব্যাংক, কে অ্যান্ড কিউ, সোনারগাঁও টেক্সটাইল, সান লাইফ ইন্স্যুরেন্স ও স্যালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

এবি ব্যাংক

এবি ব্যাংকের শেয়ার দর ৬০ পয়সা বা ৯.৫২ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার শীর্ষ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৬ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৬ টাকা ৫০ পয়সা থেকে ৬ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৩ টাকা ৪০ পয়সা থেকে ৮ টাকা ২০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

কে অ্যান্ড কিউ

কোম্পানিটির ৩৮ টাকা ২০ পয়সা বা ৭.৭৫ শতাংশ দর বেড়ে  তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৫৩৯ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৪৯০ টাকা থেকে ৫৩৫ টাকা  ৮০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১৮২ টাকা ১০ পয়সা থেকে ৫৩৫ টাকা ৮০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

সোনারগাঁও টেক্সটাইল

কোম্পানিটির ২ টাকা ৫০ পয়সা বা ৭.৫৫ শতাংশ দর বেড়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৩৫ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৩২ টাকা ৯০ পয়সা থেকে ৩৬ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ২০ টাকা ৭০ পয়সা থেকে ৫২ টাকা  পয়সা পরযন্ত লেনদেন হয়।

সান লাইফ ইন্স্যুরেন্স

কোম্পানিটির ২ টাকা ৬০ পয়সা বা ৪.৭৪ শতাংশ দর বেড়ে তালিকার নবম স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৫৭ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৫৪ টাকা ৬০ পয়সা থেকে ৫৮ টাকা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৪০ টাকা ২০ পয়সা থেকে ৭৯ টাকা  পয়সা পরযন্ত লেনদেন হয়।

এছাড়া স্যালভো অর্গানিকের ৪.৬ শতাংশ দর বেড়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ