ঢাকা, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৪:৩৫ পূর্বাহ্ন

প্রিমিয়ার সিমেন্টের প্রেফারেন্স শেয়ারে সম্মতি

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসির অগ্রাধিকারমূলক বা প্রেফারেন্স শেয়ার ইস্যুর প্রস্তাবে সম্মতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

গতকাল ১৬ ফেব্রুয়ারি বিএসইসি চিঠির মাধ্যমে কোম্পানিটিকে প্রেফারেন্স শেয়ার ইস্যুতে সম্মতি জানিয়েছে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, এই শেয়ার ইস্যুর মাধ্যমে কোম্পানিটি পুঁজিবাজার থেকে ১৬১ কোটি টাকা সংগ্রহ করবে।

পূর্ব ঘোষণা অনুযায়ী ২০২৪ সালের ৭ নভেম্বর প্রিমিয়ার সিমেন্টের পর্ষদ ৩২২টি নতুন অগ্রাধিকারমূলক শেয়ার ইস্যুর প্রস্তাবে বিনিয়োগকারীদের অনুমোদন নেয়। পাঁচ বছর মেয়াদি প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য ৫০ লাখ টাকা ধরা হয়েছিল। তখন নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে এ শেয়ার ইস্যুর কথা জানানো হয়।

কোম্পানিটি রিডামবল, নন-কনভার্টেবল, নন-পার্টিসিপেটিং এবং কিউমুলেটিভ প্রিফারেন্স শেয়ার ইস্যু করবে। প্রিমিয়ার সিমেন্ট বিশেষ সাধারণ সভায় (ইজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতি অনুসারে প্রেফারেন্স শেয়ারেইস্যু করবে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ