ঢাকা, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন

ঢাকায় মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু

মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু ও পররাষ্ট্র উপদেষ্টা এম. তৌহিদ হোসেন। ছবি: সংগৃহীত
নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় পৌঁছেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান পররাষ্ট্র উপদেষ্টা এম. তৌহিদ হোসেন।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।

ড. মোহাম্মদ মুইজ্জু এ সফরকাল তিন দিনের। সফর তিনি বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করবেন বলেও দেশটির প্রেসিডেন্ট দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের মাধ্যমে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতৃত্বাধীন জোট। সেই সরকারের শপথ আজ মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকালে শপথ নেবেন সংসদ সদস্যরা এবং বিকালে শপথ হবে মন্ত্রিসভার।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ