পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স পিএলসি ৪০ শতাংশ শেয়ার অধিগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি ড্রাগন ক্যাপিটাল ম্যানেজমেন্ট থেকে গ্রীণডেল্টা ড্রাগন অ্যাসেট ম্যানেজমেন্টের ৪০ শতাংশ শেয়ার অধিগ্রহ করবে।
উল্লেখ্য, গ্রীনডেল্টা ইন্স্যুরেন্সের মোট শেয়ার রয়েছে ১০ কোটি ১ লাখ ৮৮ হাজার ১৯৪টি। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৩০.৫৮ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ২২.৯৫ শতাংশ, বিদেশিদের কাছে ৪.৬০ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৪১.৮৭ শতাংশ শেয়ার আছে।
বিজনেস আই/



















