ঢাকা, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪:২৭ পূর্বাহ্ন

সোমবার মধ্যরাত পর্যন্ত গ্যাসের ‘মারাত্মক স্বল্পচাপ’ থাকবে

এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে তিতাস গ্যাস অধিভুক্ত এলাকায় সোমবার (১৬ ফেব্রুয়ারি) মধ্যরাত পর্যন্ত গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে জানিয়েছে তিতাস।

রোববার (১৫ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি এলএনজি টার্মিনাল রক্ষণাবেক্ষণের কারণে বর্তমানে বন্ধ রয়েছে। এর ফলে এলএনজি থেকে প্রাপ্ত গ্যাস সরবরাহের পরিমাণ উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। এই পরিস্থিতির কারণে আবাসিক, বাণিজ্যিক, শিল্পসহ সব শ্রেণির গ্রাহক প্রান্তে গ্যাসের চাপ কম থাকবে।

এই সরবরাহ ঘাটতির কারণে ১৬ ফেব্রুয়ারি (সোমবার) রাত ১২টা পর্যন্ত তিতাস গ্যাস অধিভুক্ত এলাকার সকল শ্রেণির গ্রাহক প্রান্তে গ্যাসের মারাত্মক স্বল্পচাপ বিরাজ করবে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ