পুঁজিবাজারে তালিকাভুক্ত সিটি ব্যাংক পারপেচ্যুয়াল বন্ডের ট্রাস্ট্রি সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ১৯ ফেব্রুয়ারি বিকাল ৩টায় ফান্ডটির ট্রাস্ট্রি সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচিত সভায় ফান্ডটির ১ মার্চ ,২০২৬ থেকে ৩১ আগস্ট ২০২৬ পরযন্ত সময়ের মুনাফা ঘোষণা করা হবে।
আগের বছর বন্ডটি ইউনিটহোল্ডারদের ১০ শতাংশ মুনাফা দিয়েছিল।
বিজনেস আই/



















