ঢাকা, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪:২৮ পূর্বাহ্ন

লেনদেনের শীর্ষস্থান স্কয়ার ফার্মার দখলে

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে স্কয়ার ফার্মা পিএলসি। কোম্পানিটির আজ ৬৫ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৫ হাজার ৩৬ বার হাতবদল হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ঢাকা ব্যাংক পিএলসি। কোম্পানিটির ৪১ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিটি ব্যাংক ৩৮ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে এশিয়াটিক ল্যাবরেটরিজ ২৮ কোটি ৫১ লাখ, ব্রাক ব্যাংক ২৮ কোটি ৩৬ লাখ, একমি ল্যাবরেটরিজ ২৬ কোটি ৪৯ লাখ, আইএফআইসি ব্যাংক ২৫ কোটি ৭৩ লাখ, রবি আজিয়াটা ২৫ কোটি ২৯ লাখ, সোনালী পেপার ২৪ কোটি ২০ লাখ ও শাহজিবাজার পাওয়ার ১৯ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ