ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে ৬ মিউচ্যুয়াল ফান্ড। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৬টি রয়েছে মিউচ্যুয়াল ফান্ড।
ফান্ডগুলো হচ্ছে- আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ড, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, পপুলার লাইফ মিউচ্যুয়াল ফান্ড, ট্রাস্ট ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড, এবি ব্যাংক ফাস্ট মিউচ্যুয়াল ও আইএফআইসি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।
আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ড
ফান্ডটির শেয়ার দর ৫০ পয়সা বা ৮.৬২ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ ফান্ডটি সর্বশেষ ৬ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।
আজ ফান্ডটির ইউনিট ৫ টাকা ৭০ পয়সা থেকে ৬ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৫ টাকা থেকে ৭ টাকা ১০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড
ফান্ডটির ২০ পয়সা বা ৭.৪১ শতাংশ দর বেড়ে তালিকার ৫ম স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ২ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।
আজ ফান্ডটির ইউনিট ২ টাকা ৭০ পয়সা থেকে ২ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ২ টাকা থেকে ৪ টাকা ২০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
পপুলার লাইফ মিউচ্যুয়াল ফান্ড
ফান্ডটির ২০ পয়সা বা ৭.১৪ শতাংশ দর বেড়ে তালিকার ৭ম স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৩ টাকা দরে লেনদেন হয়।
আজ ফান্ডটির শেয়ার ২ টাকা ৮০ পয়সা থেকে ৩ টাকা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে ফান্ডটির শেয়ার ২ টাকা ১০ পয়সা থেকে ৪ টাকা পরযন্ত লেনদেন হয়।
ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
ফান্ডটির ২০ পয়সা বা ৭.১৪ শতাংশ দর বেড়ে তালিকার ৮ম স্থানে রয়েছে। আজ ইউনিটটি সর্বশেষ ৩ টাকা দরে লেনদেন হয়।
আজ ফান্ডটির ইউনিট ২ টাকা ৮০ পয়সা থেকে ৩ টাকা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ২ টাকা ২০ পয়সা থেকে ৪ টাকা ৩০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
এছাড়া এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ও আইএফআইসি মিউচ্যুয়াল ফান্ডের ৬.৬৬ শতাংশ দর বেড়েছে।
বিজনেস আই/


















