ঢাকা, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪:২৯ পূর্বাহ্ন

বড় উত্থানের পর বাজারে মূল্য সংশোধন, কমেছে লেনদেন

আগের তিন কর্মদিবসের বড় উত্থানের পর সোমবার কিছুটা দর সংশোধন হয়েছে পুঁজিবাজারে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে ( ডিএসই) সব ধরনের মূল্য সূচক কমেছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার ডিএসইতে ১ হাজার ২৫৭ কোটি ৩ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ১৮ কোটি ৫ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ১ হাজার ২৭৫ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

সপ্তাহের প্রথম কর্মদিবসে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ১১ পয়েন্ট কমে ৫ হাজার ৫৮৯ পয়েন্টে অবস্থান করছে।

অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ৯ পয়েন্ট কমে ২ হাজার ১৩৫ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ পয়েন্ট কমেছে।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৩টির, দর কমেছে ২১৮টির এবং দর অপরিবর্তীত রয়েছে ২৬টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ৭ পয়েন্ট বেড়েছে। সিএসইতে ১৩ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ