বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) তেজগাঁওস্থ প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সেনাপ্রধানের দায়িত্বকাল শেষ হওয়ার প্রাক্কালে এটি ছিল একটি গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিক বৈঠক।
সাক্ষাৎকারের শুরুতে জেনারেল ওয়াকার-উজ-জামান ও প্রফেসর মুহাম্মদ ইউনূস একে অপরের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে সেনাপ্রধান তাঁর দায়িত্ব পালনকালীন সময়ের বিভিন্ন অভিজ্ঞতা বিনিময় করেন এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজে সেনাবাহিনীকে সুযোগ দেওয়ার জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।


















