ঢাকা, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪:২৬ পূর্বাহ্ন

ন্যাশনাল ফিড এজিএমের তারিখ জানিয়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল ফিড মিলস বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ ও রেকর্ড ডেট জানিয়েছে।

গতকাল ১৫ ফেব্রুয়ারি কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এজিএম ও রেকর্ড ডেট সম্পর্কিত তথ্য জানানো হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটির এজিএম আগামী ১ মার্চ সকাল সাড়ে ১১টায় গাজীপুর, শেরপুর কোম্পানির ফ্যাক্টরি প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। আর কোম্পানিটির রেকর্ড ডেট আগামী ২৩ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে।

এর আগে কোম্পানিটি ৩০ জুন,২০২৫ সমাপ্ত হিসাব বছরের জন্য দশমিক ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ