ঢাকা, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪:২৯ পূর্বাহ্ন

দরপতনের শীর্ষ তালিকায় বস্ত্র খাতের ৪ কোম্পানি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার ২১৮টি কোম্পানির দরপতন হয়েছে। এদিন সর্বোচ্চ দরপতন হয়ে বস্ত্র খাতের ৪ কোম্পানি টপটেন লুজার তালিকায় রয়েছে।

কোম্পানিগুলো হচ্ছে- প্রাইম টেক্সটাইল, রিংশাইন টেক্সটাইল, জাহিন টেক্স ও স্কয়ার টেক্সটাইল লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাইম টেক্সটাইল

আজ শেয়ারটির দর ৯০ পয়সা বা ৬.১২ শতাংশ কমে টপটেন লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১৩ টাকা ৮০ পয়সা  দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটি ১৩ টাকা ৫০ পয়সা থেকে ১৪ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির  ৯ টাকা ৯০ পয়সা থেকে ১৭ টাকা ১০ পয়সা পর‌যন্ত লেনদেন হয়।

রিংশাইন টেক্সটাইল

’জেড’ ক্যাটাগরির কোম্পানিটির শেয়ার দর ২০ পয়সা বা ৫.৮৮ শতাংশ কমে টপটেন লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।  এদিন শেয়ারটি সর্বশেষ ৩ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৩ টাকা ১০ পয়সা থেকে ৩ টাকা ৫০ পয়সা পরযন্ত লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার সর্বনিম্ন ১ টাকা ৯০ পয়সা থেকে সর্বোচ্চ ৪ টাকা ৯০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

জাহিন টেক্স

’জেড’ ক্যাটাগরির কোম্পানিটির শেয়ার দর ৩০ পয়সা বা ৪.৭৬ শতাংশ কমে টপটেন লুজার তালিকার ৬ষ্ঠ স্থানে রয়েছে।  এদিন শেয়ারটি সর্বশেষ ৬ টাকা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৬ টাকা থেকে ৬ টাকা ৪০ পয়সা পরযন্ত লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার সর্বনিম্ন ৩ টাকা ৮০ পয়সা থেকে সর্বোচ্চ ৬ টাকা ৭০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

স্কয়ার টেক্সটাইল

’এ’ ক্যাটাগরির কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৪ পয়সা বা ৪.৬২ শতাংশ কমে টপটেন লুজার তালিকার সপ্তম স্থানে রয়েছে।  এদিন শেয়ারটি সর্বশেষ  ৪৯ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৪৯ টাকা ৩০ পয়সা থেকে ৫৩ টাকা পরযন্ত লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার সর্বনিম্ন ৪৫ টাকা ১০ পয়সা থেকে সর্বোচ্চ ৫৭ টাকা ১০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

 

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ