ঢাকা, শনিবার, ৭ মার্চ ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন

গোল্ডেন জুবেলি মিউচ্যুয়াল ফান্ডের লভ্যাংশ সংক্রান্ত তথ্য প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত আইসিবি এএমসিএল সিএএসএফ গোল্ডেন জুবেলি মিউচ্যুয়াল ফান্ড গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেনি।

আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ফান্ডটির ট্রাস্টি কমিটির বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সূত্র অনুসারে, আলোচিত বছরে ফান্ডটির ইউনিট প্রতিিআয় (EPU) হয়েছে ৩৫ পয়সা। আগের বছর লোকসান হয়েছিল ১ টাকা ০১ পয়সা।

গত ৩০ জুন, ২০২৪ তারিখে ফান্ডটির ইউনিট প্রতি বাজার মূল্য অনুযায়ী নিট সম্পদ মূল্য (এনএভিপিইউ) ছিল ৯ টাকা ৩৯ পয়সা।

ফান্ডটির লভ্যাংশ প্রাপ্তির জন্য তারিখ নির্ধারণ করা হয়েছে ৮ মার্চ।

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ