পুঁজিবাজারে তালিকাভুক্ত আরও দুই কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানি দুইটি ‘এ’ ও ‘বি’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে নেমে গেছে।
কোম্পানিগুলো হলো- সোনালী আঁশ ও ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিগুলোর শেয়ার আজ (১৬ ফেব্রুয়ারি) থেকে ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন করবে পুঁজিবাজারে।
কোম্পানি দুইটি ৩০ জুন,২০২৫ সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ বিতরণ না করায় ‘জেড’ ক্যাটাগরিতে নেমে গেছে।

উল্লেখ্য, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী কোম্পানি দুইটির শেয়ারে আজ থেকে মার্জিন ঋণ দেওয়া নিষেধ।
বিজনেস আই/


















