লক্ষ্যটা নাগালে রাখতে প্রথমে বল হাতে আলো ছড়ালেন আজমতউল্লাহ ওমরজাই। পরে ব্যাট হাতেও এই অলরাউন্ডার গড়ে দিলেন ব্যবধান। সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরে প্রথম জয়ের স্বাদ পেল আফগানিস্তান।
‘ডি’ গ্রুপে নিজেদের তৃতীয় ম্যাচে সোমবার ৫ উইকেটে জিতেছে আফগানরা। ১৬১ রানের লক্ষ্য তারা পূরণ করে ৪ বল হাতে রেখে।
৪ ওভারে স্রেফ ১৫ রানে ৪ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে ২১ বলে অপরাজিত ৪০ রানের ইনিংস খেলে আফগানদের জয়ের নায়ক ওমরজাই।
আফগানদের এই জয়ে টুর্নামেন্টে সুপার এইট নিশ্চিত হয়েছে দক্ষিণ আফ্রিকার।
বিস্তারিত আসছে…

সংক্ষিপ্ত স্কোর:
সংযুক্ত আরব আমিরাত : ২০ ওভারে ১৬০/৯ (আরিয়ানশ ০, ওয়াসিম ১০, শারাফু ৪০, সোহেইব ৬৮, সৈয়দ হায়দার ১৩, হার্শিত ০, আরফান ০, হায়দার আলি ১৩, সিমরানজিত ৩, জুনায়েদ ৩*; ওমারজাই ৪-০-১৫-৪, মুজিব ৪-০-৩১-২, জিয়াউর ৪-০-৪৩-০, রাশিদ ৪-০-২৪-১, নুর ৩-০-৩৫-০, গুলবাদিন ১-০-৮-০)।
আফগানিস্তান : ১৯.২ ওভারে ১৬২/৫ (গুরবাজ ০, ইব্রাহিম ৫৩, গুলবাদিন ১৩, আটাল ১৬, রাসুলি ৩৩, ওমারজাই ৪০*, নাবি ৩*; জুনায়েদ ৩.২-০-২৩-২, হায়দার আলি ৪-০-৩৩-০, জাওয়াদউল্লাহ ৪-০-৩৯-১, আরফান ৪-০-৩০-২, সিমরানজিত ৪-০-৩৭-০)।
ফল: আফগানিস্তান ৫ উইকেটে জয়ী।
ম্যান অব দা ম্যাচ: আজমাতউল্লাহ ওমারজাই।


















