ঢাকা, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৪:৪৬ পূর্বাহ্ন

 লোকসান বেড়েছে ওষুধ খাতের ৬ কোম্পানি

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩৪টি কোম্পানির মধ্যে এ পর্যন্ত ২৯টি কোম্পানি অক্টোবর-ডিসেম্বর’২৫ প্রান্তিকের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত তথ্যানুযায়ী আলোচ্য বছরের ৬ মাসে (জুলাই-ডিসেম্বর) শেয়ারপ্রতি (ইপিএস)  লোকসানে রয়েছে ৬ কোম্পানি।

লোকসানে থাকা কোম্পানিগুলো হলো- একমি পেস্টিসাইডস, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, গ্লোবাল হেভি কেমিক্যালস, ওরিয়ন ফার্মা, ফার কেমিক্যাল এবং সিলভা ফার্মা।

একমি পেস্টিসাইডস

চলতি অর্থবছরের দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২৬ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৩০ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির লোকসান কমেছে দশমিক ০.০৪ পয়সা বা ১৩ শতাংশ।

সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস

অন্যদিকে চলতি অর্থবছরের দুই প্রান্তিকে (জুলাই’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১৪ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ১৬ পয়সা। আলোচ্য সময় কোম্পানিটির লোকসান কমেছে ০.০২ পয়সা বা ১২.৫ শতাংশ।

গ্লোবাল হেভি কেমিক্যালস

চলতি অর্থবছরের দুই প্রান্তিকে (জুলাই’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৪২ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান ছিল ১ টাকা ১১ পয়সা। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির লোকসান বেড়েছে ৩১ পয়সা বা ২৭ শতাংশ।

ওরিয়ন ফার্মা

অন্যদিকে চলতি অর্থবছরের দুই প্রান্তিকে (জুলাই’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৮৬ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ২০ পয়সা। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির লোকসান বেড়েছে ৬৬ পয়সা বা ৩৩০ শতাংশ।

ফার কেমক্যিাল

চলতি অর্থবছরের দুই প্রান্তিকে (জুলাই’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটি র শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৮০ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৩২ পয়সা।

সিলভা ফার্মা

অন্যদিকে চলতি অর্থবছরের দুই প্রান্তিকে (জুলাই’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৫২ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৪৩ পয়সা। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির লোকসান বেড়েছে দশমিক ০৯ পয়সা বা ২০ পয়সা।

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ