পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কে অ্যান্ড কিউ দেশের ৪ মোবাইল ফোন কোম্পানির সাথে এ২পি এগ্রিগেটর চুক্তি সই করেছে। চুক্তি অনুযায়ী, কে অ্যান্ড কিউ মোবাইল ফোন কোম্পানিগুলোর এ২পি এগ্রিগেটর হিসাবে কাজ করবে। এতে কোম্পানিটির বার্ষিক আয়ে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- গ্রামীণফোন, রবি আজিয়াটা, বাংলালিংক ও টেলিটক লিমিটেড।
গ্রামীণফোন
কে অ্যান্ড কিউ গ্রামীণফোন লিমিটেডের সাথে একটি এ২পি এগ্রেগেটর চুক্তি সই হয়েছে।

চুক্তি অনুযায়ী কে অ্যান্ড কিউ (বাংলাদেশ) গ্রামীণফোনের জন্য এ২পি এগ্রেগেটর হিসাবে কাজ করবে। এই সেবায় বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) লাইসেন্স দিয়ে সহয়তা করবে।
রবি আজিয়াটা
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কে অ্যান্ড কিউয়ের সাথে রবি আজিয়াটা পিএলসির সাথে একটি এ২পি এগ্রেগেটর চুক্তি সই হয়েছে।
চুক্তি অনুযায়ী কে অ্যান্ড কিউ (বাংলাদেশ) রবি আজিয়াটার জন্য এ২পি এগ্রেগেটর হিসাবে কাজ করবে। এই সেবায় বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) লাইসেন্স দিয়ে সহয়তা করবে।
টেলিটক
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কে অ্যান্ড কিউয়ের সাথে টেলিটক বাংলাদেশ লিমিটেডের একটি এ২পি এগ্রেগেটর চুক্তি সই হয়েছে।
চুক্তি অনুযায়ী কে অ্যান্ড কিউ (বাংলাদেশ) টেলিটকের জন্য এ২পি এগ্রেগেটর হিসাবে কাজ করবে। এই সেবায় বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) লাইসেন্স দিয়ে সহয়তা করবে।
বাংলালিংক
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কে অ্যান্ড কিউয়ের সাথে বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেডের একটি এ২পি এগ্রেগেটর চুক্তি সই হয়েছে।
চুক্তি অনুযায়ী কে অ্যান্ড কিউ (বাংলাদেশ) বাংলালিংকের জন্য এ২পি এগ্রেগেটর হিসাবে কাজ করবে। এই সেবায় বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) লাইসেন্স দিয়ে সহয়তা করবে।
কোম্পানিটি আশা করছে, দেশের চার মোবাইল ফোন কোম্পানির সাথে এই চুক্তি কোম্পানির ব্যাবসায়িক কারযক্রম ও রাজস্ব উৎপাদনে ইতিবাচক ভূমিকা রাখবে।
এদিকে কোম্পানিটির সর্বশেষ আর্থিক প্রতিবেদন অনুযায়ী তাদের ইতিবাচক ব্যবসার চিত্র উঠে এসেছে।
আর্থিক চিত্র
বছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর,২৫) কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছে ৩ টাকা ১০ পয়সা। আগের বছর একই সময় শেয়ার প্রতি আয় ছিল ৫১ পয়সা। বছরের ৬ মাসে (জুলাই-ডিসেম্বর,২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৫ টাকা ৮৩ পয়সা। আগের বছর একই সময় আয় ছিল ১ টাকা ৬৭ পয়সা।
কে অ্যান্ড কিউ ৩০ জুন,২০২৫ সমাপ্ত হিসাব বছরে ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ৪ শতাংশ নগদ ও ৬ শতাংশ বোনাস। আলোচ্য বছরে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছে ৯ টাকা ৪৯ পয়সা। যেখানে আগের বছরে কোম্পনিটি মাত্র ৬৭ পয়সা আয় করেছিল।
বিজনেস আই/


















