চলতি সপ্তাহের তিন কর্মদিবসে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড।
সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২৩ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩.৭০ শতাংশ।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।
লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২২ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.৫১ শতাংশ।
তৃতীয় স্থানে রয়েছে ব্রাক ব্যাংক পিএলসি। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১৮ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২.৮৯ শতাংশ।
সাপ্তাহিক লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইসলামী ব্যাংক ১৬ কোটি ৭১ লাখ, ঢাকা ব্যাংক ১৪ কোটি ৬৭ লাখ, মুন্নু ফেব্রিক্স ১২ কোটি ১৩ লাখ, স্কয়ার ফার্মা ১১ কোটি ৯৩ লাখ, কে অ্যান্ড কিউ ১১ কোটি ৬৮ লাখ, বাংলাদেশ শিপিং কর্পোারেশন ১১ কোটি ৫৬ লাখ ও ফাইন ফুডস ১১ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনেদেন করেছে।
বিজনেস আই/