ঢাকা, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ৪:২৮ অপরাহ্ন

চাঙ্গা বাজারে লাগামহীন দৌড় ‘জেড’ ক্যাটাগরির শেয়ারে

সম্প্রতি দেশের পুঁজিবাজারে চাঙ্গাভাব বিরাজ করছে। আর এই সময়ে দর বৃদ্ধিতে এগিয়ে জেড ক্যাটাগরির শেয়ার। দীর্ঘদিন লোকসানে থাকা পচা শেয়ারের দর বাড়ছে লাফিয়ে লাফিয়ে। চলতি সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার তালিকায় ১০টিই রয়েছে ‘জেড’ ক্যাটাগরির দুর্বল কোম্পানি।

ডিএসইর সাপ্তাহিক বাজার পরযালোচনায় এ তথ্য উঠে এসেছে।

জেড ক্যাটাগরির কোম্পানিগুলো হচ্ছে-

 ইন্টারন্যাশনাল লিজিং

সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে  ৩৭.৯৩ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল  ৮৭ পয়সা ; যা চলতি সপ্তাহে ১ টাকা ২০ পয়সায় দাঁড়িয়েছে।

কোম্পানিটি দীর্ঘদিন শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়নি। বর্তমানে কোম্পানিটির পুঞ্জীভূত লোকসান ৪ হাজার ৯৩১ কোটি ৩১ লাখ টাকা।

পিপলস লিজিং

সপ্তাহের ব্যবধানে প্রিমিয়ার লিজিংয়ের শেয়ার দর বেড়েছে ৩৭.৯৩ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ৮৭ পয়সা ; যা চলতি সপ্তাহে ১ টাকা ২০ পয়সায় দাঁড়িয়েছে।

কোম্পানিটি দীর্ঘদিন শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়নি। বর্তমানে কোম্পানিটির ৪ হাজার ৬৫৪ কোটি ৭৬ লাখ টাকা পূঞ্জীভূত লোকসান রয়েছে।

ফ্যাস ফিন্যান্স

সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৩৬.৩৬ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ৮৮ পয়সা ; যা চলতি সপ্তাহে ১ টাকা ২০ পয়সায় দাঁড়িয়েছে।

দীর্ঘদিন ধরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়নি। কোম্পানিটির পুঞ্জীভূত লোকসানের পরিমাণ ২ হাজার ১৬ কোটি ৩০ লাখ টাকা।

প্রিমিয়ার লিজিং

সপ্তাহের ব্যবধানে প্রিমিয়ার লিজিংয়ের শেয়ার দর বেড়েছে ৩০.৯৫ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ৮৪ পয়সা ; যা চলতি সপ্তাহে ১ টাকা ১০ পয়সা দাঁড়িয়েছে।

বর্তমানে কোম্পানিটির পুঞ্জীভূত লোকসান ১ হাজার ১৬৪ কোটি ৪১ লাখ টাকা। কোম্পানিটি দীর্ঘদিন শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়নি।

জিএসপি ফাইন্যান্স

সপ্তাহের ব্যবধানে জিএসপি ফাইন্যান্সের শেয়ার দর বেড়েছে ২৮.৫৭ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ২ টাকা ৮০ পয়সা ; যা গত সপ্তাহে ৩ টাকা ৬০ পয়সা দাঁড়িয়েছে।

জেড ক্যাটাগরির কোম্পানিটি ২০২২ সাল থেকে শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়না।

এছাড়া জেড ক্যাটাগরির ফারইস্ট ফাইন্যান্সের ২৭.৯১ শতাংশ, বিআইএফসির ২৭.২৭ শতাংশ, বে-লিজিংয়ের ২৬.৩২ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ২৫ শতাংশ ও ফার্স্ট ফাইন্যান্সের ২৫ শতাংশ দর বেড়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ