ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সমাপ্ত সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্যাংক খাতে। গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেনের ১৮.৬ শতাংশ রয়েছে ব্যাংক খাতের অবদান।
ইবিএল সিকিউরিটিজের বাজার পরযালোচনায় এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, খাতভিত্তিক লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে ফার্মা খাত। এই খাতে ১৪.৮ শতাংশ লেনদেন হয়েছে।
তৃতীয় সর্বোচ্চ বস্ত্র খাতে ৯.৭ শতাংশ লেনদেন হয়েছে।
খাতভিত্তিক লেনদেনের মধ্যে- সাধারণ বিমা খাতে ৯.৬ শতাংশ, প্রকৌশল খাতে ৮.১ শতাংশ, খাদ্য খাতে ৬.২ শতাংশ, জীবন বীমা খাতে ৬ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ৫.৬ শতাংশ, বিবিধ খাতে ৪.৬ শতাংশ, আইটি খাতে ২.৮ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ২.৫ শতাংশ, আর্থিক খাতে ২ শতাংশ, কাগজ খাতে ১.৯ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ১.৯ শতাংশ,সিমেন্ট খাতে ১.৭ শতাংশ,সেবা-আবাসন খাতে ১.৬ শতাংশ, ট্যানারি খাতে দশমিক ৮ শতাংশ, ভ্রমণ-অবকাশ খাতে দশমিক ৭ শতাংশ, সিরামিক খাতে দশমকি ৬ শতাংশ ও পাট খাতে দশমিক ৩ শতাংশ লেনদেন হয়েছে।
বিজনেস আই/