ঢাকা, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২:৫২ অপরাহ্ন

ইরানে ২ হাজারের বেশি দণ্ডপ্রাপ্তকে ক্ষমা ও সাজা কমালেন খামেনি

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ি ২ হাজারেরও বেশি দণ্ডপ্রাপ্ত ব্যক্তির সাজা মওকুফ ও হ্রাসের অনুমোদন দিয়েছেন। এটি বিচার বিভাগের প্রধানের অনুরোধের পর দেওয়া হয়।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) খামেনেয়ির অনুমোদন দেন বিচার বিভাগের প্রধান গোলামহোসেন মোহসেনি। প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়, সাধারণ ও বিপ্লবী আদালত, সশস্ত্র বাহিনীর বিচার বিভাগীয় সংস্থা এবং সরকারি দণ্ডপ্রতিষ্ঠানগুলোতে দণ্ডিত মোট ২,১০৮ জন ব্যক্তি ক্ষমা, সাজা হ্রাস বা সাজা পরিবর্তনের সুবিধা পাবেন।

বিচার বিভাগের প্রধান এই সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ করেছেন শাবান মাসের ধর্মীয় উৎসব এবং ইসলামী বিপ্লবের ৪৭তম বার্ষিকী উপলক্ষে। ঐতিহ্যবাহীভাবে এই ধরনের জাতীয় ও ধর্মীয় অনুষ্ঠানে সর্বোচ্চ নেতা দণ্ডপ্রাপ্তদের জন্য ক্ষমা বা সাজা হ্রাসের অনুমোদন দেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ