ঢাকা, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ৪:৩৩ পূর্বাহ্ন

লেনদেনের শীর্ষস্থান ব্রাক ব্যাংকের দখলে

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে ব্রাক ব্যাংক। কোম্পানিটির আজ ৩০ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ২ হাজার ২৮৮ বার হাতবদল হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির ২৩ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ঢাকা ব্যাংক ২১ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে এশিয়াটিক ল্যাবরেটরিজ ১৯ কোটি ১৩ লাখ, ইসলামী ব্যাংক ১৮ কোটি ৯৪ লাখ, সিটি ব্যাংক ১৮ কোটি ২৮ লাখ, স্কয়ার ফার্মা ১৬ কোটি ৮৫ লাখ, মালেক স্পিনিং ১৪ কোটি ২৭ লাখ, সায়হাম টেক্সটাইল ১২ কোটি ৯২ লাখ ও বেক্সিমকো ফার্মা ১২ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ