ঢাকা, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ৪:৩৪ পূর্বাহ্ন

ব্লক মার্কেটে ২৩ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মঙ্গলবার ২৬টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ২৩ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এপেক্স স্পিনিং লিমিটেডের। এদিন কোম্পানিটির ৮ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ফাইন ফুডস ৩ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন করে দ্বিতীয় অবস্থানে রয়েছে।

এশিয়াটিক ল্যাবরেটরিজ ৩ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় স্থানে রয়েছে।

ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে মিউচ্যুয়াল ফান্ড ১ কোটি ৩৯ লাখ, সিটি ইন্স্যুরেন্সের ১ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ