ঢাকা, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ৪:৩৩ পূর্বাহ্ন

বিনিয়োগকারীদের আস্থায় ব্যাংক খাতের শেয়ার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে ব্যাংক খাতের শেয়ার। এ খাতে তালিকাভুক্ত ৩৬ কোম্পানির মধ্যে ২৯টি কোম্পানির দর বেড়েছে। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৬টি রয়েছে ব্যাংক খাতের শেয়ার।

কোম্পানিগুলো হচ্ছে- আল-আরাফাহ ইসলামী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক,এনআরবিসি ব্যাংক, এবি ব্যাংক ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।

আল-আরাফাহ ইসলামী ব্যাংক

ব্যাংকটির শেয়ার দর ১ টাকা ৬০ পয়সা বা ১০ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার শীর্ষ  স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ১৭ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ১৬ টাকা  থেকে ১৭ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১২ টাকা থেকে ২৩ টাকা ৮০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

আইএফআইসি ব্যাংক

কোম্পানিটির  ৫০ পয়সা বা ৯.৬২ শতাংশ দর বেড়ে  তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৫ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৫ টাকা ৩০ পয়সা থেকে ৫ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৩ টাকা ৬০ পয়সা থেকে ৮ টাকা পরযন্ত লেনদেন হয়।

প্রিমিয়ার ব্যাংক

কোম্পানিটির ৪০ পয়সা বা ৯.০৯ শতাংশ দর বেড়ে তালিকার ৫ম স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৪ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৪ টাকা ৪০ পয়সা থেকে ৪ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার  টাকা থেকে ৩ টাকা ৯০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

এনআরবিসি ব্যাংক

কোম্পানিটির ৫০ পয়সা বা ৮.২০ শতাংশ দর বেড়ে তালিকার ৬ষ্ঠ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ  ৬ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৬ টাকা ১০ থেকে ৬ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৪ টাকা  ৯০ পয়সা থেকে ৯ টাকা ৩০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

এছাড়া এবি ব্যাংকের ৮.১৬ শতাংশ ও ইসলামী ব্যাংকের ৭.৬৪ শতাংশ দর বেড়েছে।

বিজনেস আই/

 

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ