আসন্ন ত্রয়োদেশ সংসদ নির্বাচনের আগে আজ মঙ্গলবার শেষ লেনদেন ছিল পুঁজিবাজারে। আর এদিন দেশের পুঁজিবাজারে মূল্য সূচকের ব্যাপক উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচক ৮৭ পয়েন্ট বেড়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে বড় ব্যবধানে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার ডিএসইতে ৭৯০ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ১৪৩ কোটি ৯৮ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৬৪৬ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
সপ্তাহের তৃতীয় কর্মদিবসে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৮৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৯৯ পয়েন্টে অবস্থান করছে।
অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ২৭ পয়েন্ট বেড়ে ২ হাজার ৫৮ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৯ পয়েন্ট বেড়েছে।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৮৮টির, দর কমেছে ৬৭টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৩৭টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসইতে ৯ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
বিজনেস আই/


















