অ্যাপেন্ডিসাইটসের অপারেশনের পর অসুস্থ থাকায় আদালতে আসতে পারেননি নায়িকা পরীমনি। একারণে মারধর, বিভিন্ন ধরনের হুমকি ও যৌন হয়রানির মামলায় তাকে জেরা করা হয়নি।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক শাহাদাৎ হোসেন হোসেন ভূঁইয়ার আদালতে পরীমনিকে জেরার দিন ধার্য ছিল । তবে তিনি আদালতে না আসায় জেরার দিন পিছিয়ে আগামী ৯ আগস্ট ধার্য করা হয়েছে। পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) বলেন, পরীমনির শরীর ভালো না। কয়েকদিন আগে অ্যাপেন্ডিসাইটসের অপারেশন করিয়েছেন। অসুস্থ থাকায় তিনি আদালতে আসতে পারেনি। এসময় আমরা সময়ের আবেদন করি। আদালত সময় আবেদন মঞ্জুর করে ৯ আগস্ট পরবর্তী দিন ধার্য করেছেন।
এরআগে মামলাটি জেরার জন্য ছিল গত বছরের ৯ সেপ্টেম্বর দিন ধার্য ছিল। তবে পরীমনির দুই বাচ্চাকে টিকা দেওয়ায় তারা কিছুটা অসুস্থ থাকায় আদালতে আসেননি পরীমনি। এ কারণে ওইদিনও তার জেরা হয়নি। এর আগে গত ২৬ মে এ মামলায় আদালতে আসেন পরীমনি। তবে আদালতে এসে অসুস্থ হয়ে পড়ায় তার জেরা করা হয়নি।
এ মামলার আরও আসামিরা হলেন, নাসির উদ্দিন, তুহিন সিদ্দিকী অমি ও শহীদুল আলম। তারা জামিনে আছেন। ২০২১ সালের ১৪ জুন নাসির উদ্দিন ও অমির নাম উল্লেখ এবং চারজনকে অজ্ঞাত আসামি করে ঢাকার সাভার থানায় মামলা দায়ের করেন পরীমনি।
মামলাটি তদন্ত শেষে ২০২১ সালের ৬ সেপ্টেম্বর আদালতে নাসিরসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা সাভার থানার ইন্সপেক্টর কামাল হোসেন। ২০২২ সালের ১৮ মে আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু