ঢাকা, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ৪:৩২ পূর্বাহ্ন

অর্ধবার্ষিকীতে জ্বালানি ও বিদ্যুৎ খাতের ৫ কোম্পানির আয় কমেছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের ২৩টি কোম্পানির মধ্যে ২০টি কোম্পানি দ্বিতীয় প্রান্তিকের (জুলাই-ডিসেম্বর,২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য প্রান্তিকে শেয়ার প্রতি আয় বা ইপিএস কমেছে ৫ কোম্পানির।

দ্বিতীয় প্রান্তিকে আয় বেড়েছে ১০ কোম্পানির। অন্যদিকে লোকসান বেড়েছে ২ কোম্পানির। আর লোকসান থেকে মুনাফায় ফিরেছে ২ কোম্পানি। এছাড়া ১ কোম্পানির লোকসান কমেছে।

কোম্পানিগুলোর জুলাই-ডিসেম্বর,২০২৫ দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পরযালোচনা করে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য অনুযায়ী, দ্বিতীয় প্রান্তিকে আয় কমে যাওয়া কোম্পানির তালিকায় রয়েছে-েইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন, যমুনা অয়েল, এমজেএল বিডি, সামিট পাওয়ার ও ইউনাইটেড পাওয়ার জেনারেশন ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন

বছরের দ্বিতীয় প্রান্তিকে ইন্ট্রাকো-রিফুয়েলিং স্টেশনের শেয়ার প্রতি আয় হয়েছে  ৩৪ পয়সা। আগের বছর একই সময় কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছিল ৭৩ পয়সা। অর্থাৎ আলোচ্য সময়ে কোম্পানির ইপিএস কমেছে ৩৯ পয়সা বা ১১৪ শতাংশ।

যমুনা অয়েল

আলোচ্য সময়ে ডরিন পাওয়ারের শেয়ার প্রতি আয় হয়েছে  ১৯ টাকা ৬৩ পয়সা। আগের বছর একই সময় কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছিল ২৩ টাকা ৯২ পয়সা। অর্থাৎ আলোচ্য সময়ে কোম্পানির ইপিএস কমেছে ৪ টাকা ২৯ পয়সা বা ১৮ শতাংশ।

এমজেএল বিডি

বছরের দ্বিতীয় প্রান্তিকেিএমজেঐল বিডি শেয়ার প্রতি আয় হয়েছে ৩ টাকা ৮৬ পয়সা। আগের বছর একই সময় কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছিল ৬ টাকা ৬৬ পয়সা। অর্থাৎ আলোচ্য সময়ে কোম্পানির ইপিএস কমেছে ২ টাকা ৮০ পয়সা বা ৪২ শতাংশ।

সামিট পাওয়ার

বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৯৬ পয়সা। আগের বছর একই সময় কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছিল ১ টাকা ০৭ পয়সা। অর্থাৎ আলোচ্য সময়ে কোম্পানির ইপিএস কমেছে ১১ পয়সা বা ১০  শতাংশ।

ইউনাইটেড পাওয়ার

বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১০ টাকা। আগের বছর একই সময় কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছিল ১২ টাকা ১১ পয়সা। অর্থাৎ আলোচ্য সময়ে কোম্পানির ইপিএস কমেছে ২ টাকা ১১ পয়সা বা  ১৭ শতাংশ।

এছাড়া লোকসান থেকে মুনাফায় ফিরেছে বারাকা পতেঙ্গা পাওয়ার ও ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি। আর লোকসান বেড়েছে এনার্জি প্যাক পাওয়ার, লুবরেফ বিডির।

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ