পুঁজিবাজারে তালিকাভুক্ত চার কোম্পানির গত ৩০ জুন,২০২৫ সমাপ্ত অর্থবছরের ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- জিপিএইচ ইস্পাত, বিডি অটোকার্স, মোজাফফর হোসেন স্পিনিং মিলস ও গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
সূত্র মতে, সমাপ্ত হিসাববছরের ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, আলোচ্য অর্থবছরে জিপিএইচ ইস্পাত ৫ শতাংশ নগদ, বিডি অটোকার্স ২ শতাংশ নগদ, মোজাফফর হোসেন স্পিনিং ৩ শতাংশ নগদ ও গোল্ডেন হার্ভেস্ট এগ্রো ১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

বিজনেস আই/


















