ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আগামী ১১ ফেব্রুয়ারি, বুধবার ও ১২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সাধারণ ছুটি ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। সাধারণ ছুটি থাকায় বুধবার ও বৃহস্পতিবার পুঁজিবাজার বন্ধ থাকেবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি থাকায় দেশের ব্যাংক-বীমা সহ সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এরপর দিন ১৩ ফেব্রুয়ারি ও ১৪ ফেব্রুয়ারি, শুক্র ও শনিবার সরকারি ছুটি থাকায় টানা চার দিনের ছুটিতে থাকবে দেশের সব প্রতিষ্ঠান। একই সাথে দেশের পুঁজিবাজারেও টানা চারদিন লেনদেন বন্ধ থাকবে।
আগামী ১৫ ফেব্রুয়ারি, রবিবার থেকে আগের নিয়মে লেনদেন চলবে পুঁজিবাজারে।
বিজনেস আই/