সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৪১টি বা ৩৬ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের।
সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর ২১.৫৪ শতাংশ কমে ৫ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহের শুরুতে শেয়ারটির দর ছিল ৬ টাকা ৫০ পয়সা।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা এশিয়া প্যাসিাফিক ইন্স্যুরেন্স ৯.৫৬ শতাংশ দর কমে সর্বশেষ ৩৬ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়। সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ার দর ছিল ৪০ টাকা ৮০ পয়সা।
তালিকার তৃতীয় স্থানে থাকা সোনারবাংলা ইন্স্যরেন্স ৯.৩৯ শতাংশ দর কমেছে।
সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- রূপালী লাইফ ইন্স্যুরেন্স ৮.০৮ শতাংশ, রহিম টেক্সটাইল ৭.৭৩ শতাংশ, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ৭.৪১ শতাংশ, রিলায়েন্স ওয়ান মিউচ্যুয়াল ফান্ড ৬.৬৭ শতাংশ, প্রাইম ইন্স্যুরেন্স ৬.৩২ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স ৬.২৮ শতাংশ ও মেঘনা ইন্স্যুরেন্সের ৬.২১ শতাংশ দর কমেছে।

বিজনেস আই/


















