ঢাকা, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ২:৩৩ অপরাহ্ন

ডিএসইতে বাজার মূলধন ফিরেছে ৪ হাজার ৪৭৫ কোটি টাকার

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)মূল্য সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। আলোচ্য সপ্তাহে ডিএসইতে টাকার অংকে লেনদেন কমেছে। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৪ হাজার ৪৭৫ কোটি ৮১ লাখ টাকার বাজার মূলধন বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯৯ হাজার ৫৫৭ কোটি  লাখ টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এ মূলধন ছিল ৬ লাখ ৯৫ হাজার ৮১ কোটি ৯৮ লাখ টাকা। সপ্তাহের ব্যাবধানে মূলধন বেড়েছে দশমিক ৬৪ শতাংশ বা ৪ হাজার ৪৭৫ কোটি ৮১ লাখ টাকা।

সপ্তাহের ব্যবধানে ডিএসইতে কমেছে টাকার অংকে লেনদেন। গত সপ্তাহে ডিএসইতে ২ হাজার ৬৭২ কোটি ৬৮  লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ৮৯৭ কোটি ১২ লাখ টাকার।

এদিকে সপ্তাহের ব্যবধানে  বেড়েছে ডিএসই মূল্য সূচক। ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ১.৫৫ পয়েন্ট বা ১ দশমিক ৫৫ শতাংশ বেড়ে ৫ হাজার  ২৩৪ পয়েন্টে অবস্থান করছে।


বাজারমূলধনের শীর্ষ৩০  কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ১৫.৩১ পয়েন্ট বেড়ে ২ হাজার ১ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ ইনডেক্স ৩৭.৬৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭২ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৯টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৩১টির, কমেছে ১৪১টির এবং অপরবর্তিত রয়েছে ১৭টির।

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ