পুঁজিবাজারে তালিকাভুক্ত চার কোম্পানির গত ৩০ জুন,২০২৫ সমাপ্ত অর্থবছরের ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- জেনেক্স ইনফোসিস, এসিআই ফরমুলেশন, প্রিমিয়ার সিমেন্ট ও তমিজউদ্দিন টেক্সটাইল লিমিটেড।
সূত্র মতে, সমাপ্ত হিসাববছরের ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, আলোচ্য অর্থবছরে জেনেক্স ইনফোসিস ১ শতাংশ নগদ, এসিআই ফরমুলেশন ২৫ শতাংশ নগদ, প্রিমিয়ার সিমেন্ট ১০ শতাংশ নগদ লভ্যাংশ এবং তমিজ উদ্দিন টেক্সটাইল ২২ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ১২ শতাংশ নগদ।

বিজনেস আই/


















